শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
‘হসনি কুনিও জাপানি নাগরিক নন, তিনি বাংলাদেশি’

‘হসনি কুনিও জাপানি নাগরিক নন, তিনি বাংলাদেশি’

88আমার সুরমা ডটকম : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হসনি কুনিও’র কথা উল্লেখ করে বলেন, হসনি কুনিও জাপানি নাগরিক নয়, তিনি বাংলাদেশি এবং তিনি এখানে আলুর ব্যবসা করেন। শনিবার ঢাকা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের এইচটি ইমাম বলেন, হসনি কুনিও’র সম্পর্কে আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি। তিনি একজন আলুর ব্যবসায়ী এবং বাংলাদেশি নাগরিক। আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীয় সদস্য শেখ সেলিম বলেন, এটা একটি ষড়যন্ত্র, যারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সন্তষ্ট নয়, তারাই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং বাংলদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চিন্তা করে।

download (18)উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে দশটার দিকে রিকশা যোগে রংপুরের মাহিগঞ্জের আলুপাড়া এলাকা পার হচ্ছিলেন হসনি কুনিও। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা তার উপর অর্তকিতভাবে গুলি ছোড়ে। তারা তিনজন ছিলেন এবং মোটরসাইকেল যোগে এসেছিলো। আর অন্যরা রাস্তার আশপাশেই ছিল। জাপানের নাগরিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। নিহত হসনি ক‍ুনিও’র শরীরের বিভিন্ন অংশে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানিয়েছেন, এক বছরের ভিসা নিয়ে বাংলাদেশে আসা জাপানি এই নাগরিক, রংপুরে চারমাস ধরে অবস্থান করছিলেন। শহরের মুন্সীপাড়া এলাকায় তিনি থাকতেন। তবে এ ব্যাপারে পুলিশকে কিছুই জানানো হয়নি বলেও দাবিন তিনি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। অপরদিকে জাপানি নাগরিক নিহতের ঘটনা পর্যবেক্ষন করছে ঢাকার জাপান দূতাবাস। জাপান দূতাবাসের একজন কর্মকর্তা জানান, আরো তথ্য সংগ্রহ করে এই হত্যাকাণ্ডের বিষয়ে তারা কথা বলবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com