শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

নারীর গায়ে হাত তুলে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস

আমার সুরমা ডটকম ডেস্ক:

আবারও নতুন বিতর্কে জড়িয়েছেন পোপ ফ্রান্সিস। কারণ, বর্ষবরণের রাতে এক নারীর হাতে চড় মেরেছিলেন তিনি। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এই পরিপ্রেক্ষিতে ওই নারীর কাছে ক্ষমা চাইলেন ভ্যাটিকানের পোপ। ক্ষমা চেয়ে পোপ বলেছেন, আমরা অনেক সময়েই ধৈর্য হারিয়ে ফেলি। আর তা তাঁর সঙ্গেও হয়েছে। আর তাই তিনি বুধবার রাতে যা ঘটেছে তাঁর জন্য ক্ষমাপ্রার্থী।

এদিকে, ওই ঘটনার আগে তিনি নারীর ওপর হওয়া যেকোনও ধরনের হিংসার তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু তিনি নিজেই করলেন সেই কাজ। যার জেরেই উঠে সমালোচনার ঝড়।

জানা গেছে, বর্ষবরণের দিন সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হয়েছিলেন সব বয়সী মানুষরা। পোপ ফ্রান্সিসও তাঁদের শুভেচ্ছা জানাচ্ছিলেন হাত মিলিয়ে, আর দূরে থাকাদের হাত নাড়িয়ে। কিন্তু এক নারীকে কেন্দ্র করে যা ঘটেছে সেখানে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন পোপ ফ্রান্সিস। হাত মেলাচ্ছেন সামনে দাঁড়িয়ে থাকা অনুগামীদের সঙ্গে। একটি বাচ্চার সঙ্গে হাত মেলানোর পরই সেখানে দাঁড়িয়ে থাকা এক নারী পোপের হাত চেপে ধরেন। কিছুতেই হাত ছাড়তে চাইছিলেন না তিনি। তখন ওই নারীর হাতে পরপর দুবার চাপড় মারেন পোপ ফ্রান্সিস। তারপর হাত ছাড়াতে সমর্থ হন। এ সময় পোপ ফ্রান্সিসের মুখে বিরক্তির ছাপ দেখা যায়।

এ ঘটনার পরপরই বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। আর সেই সমালোচনার জেরেই বৃহস্পতিবার নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com