শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

পাগলিনীর নবজাতক শিশু কন্যার পিতৃ পরিচয় খুঁজছে পুলিশ!

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে প্রায় একযুগ ধরে থাকা পাগলিনী মা নবজাতক কন্যা সন্তানের জন্ম দেয়ার পর তার পিতৃ পরিচয়ের কোন হদিস মিলছে না।
বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার বাদাঘাট বাজারের নারী পুরুষ দুই পরিচ্ছন্ন কর্মীর তত্বাবধানে ৩৫ বছর বয়সী পাগলিনী ফুটফুটে এক শিশু কন্যা প্রসব করেন।
বেলা তিনটার দিকে উপজেলার বাদাঘাট বাজার বণিক  সমিতির হেফাজতে অবস্থায় মা ও নবজাতক শিশু কন্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবার জন্য ভর্তি করানো হয়।
জানা গেছে, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বৃহস্পতিবার ভোররাতে টহলকালীন সময়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা পাগলিনীকে প্রসব ব্যাথায় ছটফট ও চিৎকার করতে দেখে দ্রুত নারী -পুরুষ দুই পরিচ্ছন্ন কর্মীকে ডেকে নিয়ে তাদের হাতে সেবা জন্য তুলে দেন।
এরপর নারী পরিচ্ছন্ন কর্মী কুলসুমা বেগম তার সহকর্মী  পুরুষ পরিচ্ছন্ন কর্মী হাফিজুর রহমানের বাড়িতে নিয়ে গেলে ওই পাগলিনী সকাল ৮টার দিকে এক ফুটফুটে শিশু কন্যা প্রসব করেন।
বৃহস্পতিবার উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার বলেন, আমরা খুব লজ্জাকর পরিস্থিতি পড়েছি, একটি ভবঘুরে পাগলির সাথে কে এমন অনৈতিক সম্পর্ক তৈরী করে তার গর্ভে সন্তান ধারণ করিয়েছে সে প্রশ্নের উওর মিলছে না।
বৃহস্পতিবার সন্ধায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, চিকিৎসাসেবার পর আপাতত মা ও নবজাতক শিশু কন্যা ভাল আছেন।

বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বললেন, পাগলিনীর শিশু কন্যার পিতৃ পরিচয় খুঁজে বের করতে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আপাতত দেখভালের জন্য বাদাঘাট এলাকার এক মহিলার হেফাজতে পাগলির শিশু কন্যাকে রাখার ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও এ নবজাতক শিশু কন্যার পিতৃ পরিচয় শনাক্ত করনে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com