শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

শাজাহান খানকে আদালতে হাজিরের নির্দেশ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য্য মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন। এর আগে বুধবার শাজাহান খানের বিরুদ্ধে মানহানির এ মামলা দায়ের করা হয়।

নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৮ই ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন, তার পরিবারের সদস্য এবং সংগঠন নিয়ে মন্তব্য করেন। শাজাহান খান বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাব আমি জনসম্মুখে তুলে ধরবো।’ তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। শাহজাহান খানের এমন মন্তব্যকে উদ্ভট, বানোয়াট ও মিথ্যা আখ্যা দিয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ইলিয়াস কাঞ্চন। তবে শাজাহান খান তার বক্তব্য প্রত্যাহার কিংবা ক্ষমা প্রার্থনা না করায়, ইলিয়াস কাঞ্চন এবার আইনি পদক্ষেপ নিয়েছেন।

১৯শে নভেম্বর বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। ওই ধর্মঘটে বিবাদীর (শাজাহান খান) প্ররোচণায় শ্রমিকরা ব্যানার টানিয়ে বাদীর (ইলিয়াস কাঞ্চন) কুশপুত্তলিকা তৈরি করে ও জুতার মালা দিয়ে হেয় প্রতিপন্ন করে। যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে বাদীর ১০০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে বাদী মনে করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com