শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দোয়ারাবাজারে সাজাপ্রাপ্তসহ ৫ জন পলাতক আসামি আটক

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ জন পলাতক আসামিকে আটক।
পুলিশ সুত্রে জানা যায়, দোয়ারাবাজার থানার এসআই নোবেল সরকার, এএসআই বজলুল করিম, এএসআই জামাল মিয়া ও  এএসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে রোববার ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী  উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর  গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে জিআর-১২৬/১৮ (দোয়ারা) মামলা বিজ্ঞ আদালত ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাহার নামীয় সাজা পরোয়ানাটি দোয়ারাবাজার থানায় মূলতবী ছিল। উপজেলার রাখালকান্দি গ্রামে অভিযান পরিচালনা করিয়া জিআর-৪/১৯ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী উপজেলার রাখালকান্দি গ্রামের মৃত মোক্তার আলীর পুত্র সফর আলী, নারী ও শিশু মামলা নং-৫৩/২০ সংক্রান্তে বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত পলাতক আসামী  আজমপুর  গ্রামের মৃত আনফর আলীর  পুত্র আলমগীর হোসেন, জিআর-৫৫/১৩(দোয়ারা) মামলার পরোয়াবাভুক্ত পলাতক আসামী বাজিতপুর গ্রামের গেদা মিয়ার পুত্র সাহাব উদ্দিন, নন জি আর-৩৭১/১৯(দোয়ারা) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী পানাইল গ্রামের উমেদ আলীর পুত্র আবুল মিয়াকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাশেম সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৫ জন পলাতক আসামি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com