শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ধর্মপাশায় আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ উদযাপন

ধর্মপাশায় আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ উদযাপন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায়।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক তুঘলক আহম্মদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলী আকবর, শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সদস্য তরিকুল ইসলাম পলাশ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন প্রমূখ।
এমপি রতন বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ উদযাপন উপলক্ষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে কার্যক্রম চলমান রয়েছে। আজ এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদদের যাদের আত্ন ত্যাগের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা। ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা সমগ্র বিশ্বে পালিত হচ্ছে, এটা বাঙ্গালী জাতির গৌরব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com