মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হ্ত্যা

পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হ্ত্যা

images_98944আমার সুরমা ডটকম : রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত ও দুই পা বেঁধে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার সন্ধ্যায় মধ্য বাড্ডা গুদারাঘাট এলাকার  জ/১০/১ নম্বর খিজির খানের নিজ বাড়ির তৃতীয় তলা থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। মুক্তিযোদ্ধা খিজির খান কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি ছিলেন বলে জানা গেছে। বাড়ির ভাড়াটিয়া জানান, খিজির খানের বাড়ির দ্বিতীয় তলায় তার পরিবার থাকেন। আর তৃতীয় তলায় মোহাম্মদীয়া খানকা নামক খানকা শরীফ করেছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি তার বাড়িতে আসেন। এরপর তারা তৃতীয় তলার খানকা শরীফে তাকে নিয়ে যান। তার কিছুক্ষণ পর তারা চলে যাওয়ার বাড়ির লোকজন গিয়ে তার রক্তাত্ব লাশ দেখতে পান। অপর এক সূত্র জানায়, তিনি বিভিন্ন সময়ে ওরস ও মাহফিল করতেন। দেশের বিভিন্ন এলাকা থেকে তার ভক্তরা এসে খানকা শরীফে থাকতেন। আর ভক্তবেশী লোকজনই পরিকল্পিতভাবে তাকে খুন করতে পারে বলে অনেকেই ধারনা করছেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল শীর্ষ নিউজকে বলেন, পিডিবির এক কর্মকর্তা খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন নিহতের লাশ উদ্ধারের কাজ চলছে বলে জানান তিনি। এই হত্যাকা-টি কোন জঙ্গি সংগঠন ঘটাতে পারে বলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com