বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে আবারো স্যামসাং শো-রুমে চুরি

দিরাইয়ে আবারো স্যামসাং শো-রুমে চুরি

আমার সুরমা ডটকম : এক চুরির মামলার রহস্য উদঘাটন হওয়ার আগেই আরেকটি চুরির ঘটনায় দোকানের মালিক মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন, রহস্যজনক এ চুরির ঘটনাটি ঘটেছে দিরাইয়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার কলেজ রোডস্থ স্যামসাংয়ের এক্সক্লোসিব শো-রুমটি উদ্বোধনের আগেই গত সোমবার রাতে চুরি হয়ে। চুরেরা দোকানে থাকা একটি কম্পিউটার নিয়ে গেছে এবং সাজানো থাকা ডেকোরেশন কেটে ও ভেঙ্গে দিয়েছে। দোকানের মালিক জাকারিয়া হোসেন জোসেফ জানান, গত বছরের ১৫ অক্টোবর থানারোডস্থ সেন মার্কেটে থাকা তার স্যামস্যাংয়ের শো-রুমটিও চুরি হয়। চুরেরা দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ, যার মূল্য ১ লাখ ৬০ হাজার ৭৫০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় দোকানের মালিক দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ ১৯/১০/২০১৪ ইংরেজি। সে সময় এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত দিরাই থানা পুলিশ এর কোন ক্লু বের করতে পারেনি। তার ওপর আবার নতুন করে সাজানো একই কোম্পানীর এক্সক্লোসিব শো-রুমটি চুরির ঘটনায় আমি রীতিমতো মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। কারা এসব করতে পারে-এমন প্রশ্নে তিনি জানান, কাউকে আমি সন্দেহ করতে পারছিনা, তবে ঘটনার আলামতে বুঝা যাচ্ছে যে, নিশ্চয়ই আমার পেছনে বড় কোন চক্র কাজ করছে। তিনি এখন তার জীবন নিয়েও শঙ্কিত বলে জানান জোসেফ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com