বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
‘মাদরাসা বা ইসলামি শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র কখনও বাস্তবায়ন হবে না’

‘মাদরাসা বা ইসলামি শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র কখনও বাস্তবায়ন হবে না’

amarsurma.com

আমার সুরমা ডটকম:

‘পৃথিবীর বুক থেকে মাদরাসা কিংবা ইসলামি শিক্ষাকে কোনও শক্তিই বিলুপ্ত বা ধ্বংস করতে পারবে না। কারণ, মাদরাসা শিক্ষার ইতিহাস অনেক লম্বা বা গভীরে। পৃথিবীর ইতিহাস বলছে, বার বার চেষ্টা করেও কোন শক্তিই সফলতা দেখাতে পারেনি; অতীতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না’। ১৪ মার্চ শনিবার সিলেট সদরের জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর মাদরাসার ৫৮তম বার্ষিক জলসায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুজ্জোহা ও হাফিজ মাওলানা আব্দুল গফফার রায়পুরীর সভাপতিত্বে ও আরবী বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর ও আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক হাফিয মাওলানা আ ফ ম বখতিয়ারের পরিচালনায় জলসায় বক্তব্য রাখেন মাওলানা হাসান জামিল ঢাকা, মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জ, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচংগ, মাওলানা আবু তায়্যিব সৎপুরী, মাওলানা মুফতী আরিফুজ্জামান রাহমানী বাহুবলী।
জলসায় নসিহতমূলক বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা দাউদ আহমদ, আরবী বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ হিফজুর রহমান, মুহাদ্দিস মাওলানা মুহিউদ্দিন কাজী প্রমুখ।
জলসায় ২০১৮ সালে কামিল (এমএ) হাদিস ও তাফসির বিভাগে পাসকৃতদেরকে পাগড়ি প্রদান করা হয়।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com