সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বিদেশ ফেরতদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ

বিদেশ ফেরতদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মারণ করোনা ভাইরাসের বিস্তাররোধে বিদেশফেরত প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যাবতীয় ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশে নতুন করে আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪জনে। নতুন তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় দেশে মোট ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, কভিড-১৯ ভাইরাতে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় এবং এ পর্যন্ত একজন ব্যক্তি মারা গেছেন। নতুন করে যে তিন জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন তরুণী, যার বয়স ২২ বছর। ৬৫ বছর বয়সী একজন পুরুষ ও ৩২ বছর বয়সী এক যুবক রয়েছেন। তারা ইতালিফেরত ব্যক্তির সংস্পর্শে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা। নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাঁরা ইতালি ফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন নতুন আক্রান্ত হওয়া তিনজন একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com