রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
করোনা সংক্রমন নিয়ন্ত্রনে সকল পশুরহাট বন্ধের নির্দেশ দিলেন সুনামগঞ্জ ডিসি

করোনা সংক্রমন নিয়ন্ত্রনে সকল পশুরহাট বন্ধের নির্দেশ দিলেন সুনামগঞ্জ ডিসি

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট ও পৌর শহরে থাকা সব পশুরহাট বন্ধের নির্দেশনা দিলেন জেলা প্রশাসক (ডিসি)।
সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জেলা প্রশাসনের ফেসবুক আইডি হতে এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।
গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সক্রমন নিয়ন্ত্রনে সোমবার সকাল হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট বাজার ও পৌর শহরে থাকা পশু (গরু, ছাগল, ভেড়া, মহিষ)-সহ সকল গবাধি পশুর হাট বন্ধ ঘোষণা করা হল।
এ নির্দেশনা পালনে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট হাটের ইজারা বাতিল, ইজারাদারসহ গবাধিপশু বিক্রেতার বিরুদ্ধে জেল জরিমানা প্রয়োজনীয় সবধরণের আইনি ব্যবস্থা নেয়া হবে।
জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সকল থানার ওসি, পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁরি ইনচার্জ, সীমান্তে থাকা বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি), আইনশৃংখলা বাহিনি, স্থানীয় ইনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য/সদস্যা (মেম্বার), বাজার কমিটি, সংলিষ্ট হাটের ইজারাদারকে এ নির্দেশনা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com