শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

সারাদেশে সরকারী ছুটি ঘোষনা

amarsurma.com

করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলণে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ জরুরি এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২৬ মার্চ থেকেই সারাদেশে সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বৈঠক চলছে। মন্ত্রিপরিষধ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এই বৈঠক হচ্ছে। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়কাউস। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষনিকবভাবে মনিটরিং করেছ। তিনি নির্ধেশনা দিচ্ছেন। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার নয়। এটা সবাই মিলে মোকাবিলা করতে হবে।’

এ সময় তিনি বলে, ‘স্যোশাল ডিসটেন্সটাই মূল। সবাই মিলে নিরলস কাজ করে যাচ্ছেন’

তিনি আরো বলেন, ‘জনগনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত হয়েছে। ২৬ শে মার্চের অনুষ্ঠানও বাতিল করেছি আমরা। সবচেয়ে অগ্রাধিকার জনগনের। তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com