বুধবার, ০১ Jul ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

করোনায় আক্রান্ত ৮ লাখ ছাড়াল: মৃত প্রায় ৩৯ হাজার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেল এবং মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই করছে। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের আক্রান্ত সংখ্যা ৮ লাখ ১ হাজারর ৬১ জন এবং মৃতের সংখ্যা ৩৮ হাজার ৭৪৯ জন। তবে সুস্থ হয়ে পরিবারে ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ীতে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩১৭ জন।
ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে, আক্রান্তদের মধ্যে ২ লাখ ১১ হাজার ৬৬ জনের ফাইল বন্ধ করা হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৩৮ হাজার ৭৪৯ জন (১৮ শতাংশ) এবং সুস্থ হয়ে বাড়ীতে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩১৭ জন (৮২ শতাংশ)।
এদিকে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা ৫ লাখ ৮৯ হাজার ৯৯৫ জন রোগীর মধ্যে ৩০ হাজার ২৮৯ জন (৫ শতাংশ) শঙ্কায় রয়েছেন এবং হাল্কা আক্রান্ত রয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৭০৬ জন (৯৫ শতাংশ)।
ওদিকে মঙ্গলবার মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে ফ্রান্স। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে আজ মারা গেছে ৪৭৩ জন। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮৯ জন এবং মোট আক্রান্ত ৯৪ হাজার ৪১৭। আজ একদিনেই আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৬১ জন।
মৃতের সংখ্যায় এর পরে রয়েছে বেলজিয়াম। দেশটিতে আজ ১৯২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৫ জনে। ৮৭৬ জন আক্রান্ত মিলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৫।
তৃতীয় অবস্থানে রয়েছে ইরান (১৪১ জন)। দেশটিতে মোট মৃত ২ হাজার ৮৯৮ এবং আক্রান্ত ৩ হাজার ১১০ জন বেড়ে ৪৪ হাজার ৬০৫। এদিন আরো মারা গেছে অস্ট্রিয়ায় ২০ জন, যুক্তরাষ্ট্রে ১৭, সুইজারল্যান্ড ১৪, ইন্দোনেশিয়া ১৪, ডেনমার্ক ১৩ এবং ফিলিপাইনে জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com