শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

নবজাতকের নাম ‘করোনা’

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব।  আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন সময়ে ভারতের উত্তর প্রদেশে জন্ম নেওয়া এক নবজাতক কন্যার নাম রাখা হলো ‘করোনা’।

লক্ষ্ণৌ থেকে ২৭৫ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গোরাখপুর শহরের জন্ম নিয়েছে শিশুটি। গত রোববার জনতা কারফিউ হওয়ার ঠিক আগমুহূর্তে শহরের সরকারি হাসপাতালে জন্ম নেয় শিশুটি।

এমন নাম রাখার পেছনে তার চাচা নিতেশ ত্রিপাঠী বলেছেন, করোনাভাইরাস পুরো সমাজকে এক করেছে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে অনুপ্রাণিত করেছে।
মা-বাবা এবং পরিবারের সবার সঙ্গে আলোচনা করে নাম ঠিক করা হয়েছে জানান নিতেশ। কোভিড-১৯ রোগে আতঙ্কিত হওয়ার বদলে ভালো দিক খুঁজে পাচ্ছেন তিনি, ‘ভাইরাসটি যে বিপজ্জনক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বে অনেক মানুষকে মেরে ফেলেছে এটা। কিন্তু আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাস তৈরি করেছে এই ভাইরাস।’
এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি বিধিনিষেধ মেনে চলতে সবাইকে অনুরোধ করলেন নিতেশ। আর নিজের ভাতিজির নাম নিয়ে তার গৌরবও কম নয়, ‘ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে এই শিশু মানুষের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়াবে।’
প্রথমে বিস্মিত হলেও নবজাতকের ‘করোনা’ নামটির প্রশংসা করেছেন হাসপাতালের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com