বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ডিএমপির করোনায় আক্রান্ত ৪৪৭ পুলিশ সদস্য

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্মরত বিভিন্ন পদমর্যাদার ৪৪৭ জন কর্মকর্তা ও সিভিল স্টাফ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রোববার পর্যন্ত ওই সদস্যরা করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত আক্রান্ত ৫ পুলিশ সদস্য মারা গেছেন। এর মধ্যে চারজনই ডিএমপির সদস্য।
ডিএমপি সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান জানান, রোববার পর্যন্ত ৪৪৭ জন আক্রান্তের মধ্যে দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এর বাইরে কয়েকজন আনসার সদস্য ও সিভিল স্টাফ আছেন। এছাড়া আক্রান্তদের তালিকায় আছেন ১০ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর), ২৬ জন উপ-পরিদর্শক (এসআই), দুজন সার্জেন্ট, ৫৩ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ২২ জন নায়েক ও ৩১৪ জন কনস্টবল। ডিএমপিতে কর্মরত ১০ জন সিভিল স্টাফ ও সাতজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বব্যাপী মহামাি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে একক পেশা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ করোনা মোকাবিলায় শুরু থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও জনকল্যাণে বহুমুখী সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণের ফলে, তারা বেশি আক্রান্ত হচ্ছেন।
পুলিশ সদরের তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত ৮৫৪ পুলিশ সদস্য, যা এ পর্যন্ত আক্রান্তদের মোট রোগীর প্রায় ১০ শতাংশ। হোম কোয়ারান্টাইনে রয়েছে ১২৫০ জন, আইসোলেশনে ৩১৫ জন, সুস্থ হয়ে গেছে ৫৭ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com