মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
১৫ অক্টোবর থেকে সৌদিতে ৫ বছর মেয়াদি নতুন আকামা

১৫ অক্টোবর থেকে সৌদিতে ৫ বছর মেয়াদি নতুন আকামা

akama-300x169আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবে অবস্থানরত অভিবাসীদের নতুন আকামা দেয়া শুরু হবে ১৫ অক্টোবর। এই আকামার মেয়াদ হবে ৫ বছর। এতে ‘আকামা’ শব্দের বদলে লেখা থাকবে ‘রেসিডেন্ট আইডেন্টিটি’ বা বসবাসকারী পরিচয়। দেশটির পাসপোর্ট বিভাগের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ। ১৫ অক্টোবর নতুন হিজরি বর্ষের প্রথম দিন থেকে নতুন এ আকামা দেয়ার সিদ্ধান্ত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অভিবাসী ও প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর অনলাইনে এই আকামা নবায়ন করতে হবে। নবায়নের জন্য পাসপোর্ট বিভাগের কার্যালয়গুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নবায়নকৃত কার্ড বিতরণ করা হবে কুরিয়ারে। নবায়ন করা হলে, স্পন্সরশিপ বদল হলে বা প্রথমবারের মতো অনুমোদন দেয়ার ক্ষেত্রে পুরোনো কার্ডের বদলে নতুন কার্ড দেয়া হবে। পুরোনো কার্ডগুলো কার্যকর থাকবে মাত্র এক বছর। নতুন কার্ডগুলো ‘আবশির’ বা ‘মুকিম’ সেবাগুলোর মাধ্যমে ইলেক্ট্রনিক্যালি নবায়ন করা যাবে। জালিয়াতি ঠেকাতে নতুন কার্ডে থাকবে ম্যাগনেটিক স্ট্রিপ। আর কার্ডের ওপর মেয়াদ উত্তীর্নের তারিখ উল্লেখ থাকবে না। বিদ্যমান বাৎসরিক ফি বলবৎ থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com