শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

নবজাতকের নাম আম্পান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ভোলার মনপুরার ঘূর্ণিঝড় আমফানের তান্ডব চলাকালে রাতে প্রসব বেদনা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এক প্রসূতি মা। বৃস্পতিবার ভোর রাত ৪ টায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রচেষ্টায় ওই প্রসূতি মায়ের সুস্থ্য অবস্থায় পুত্রসন্তান ডেলিভারি হয়। পরে ডাক্তার ও নার্সরা খুশিতে ওই নবজাতকের নাম দেয় আম্পান। ওই প্রসূতি মা হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া (২৫)।

জানা যায়, ঘূর্ণিঝড়ের রাতে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় প্রসূতি মা সামিয়া। ঘূর্ণিঝড়ের কারনে ভোলা নেয়া সম্ভব হচ্ছিলনা। তারপরও রাতভর ডাক্তার ও নার্সদের চেষ্টায় সুস্থ্য অবস্থায় প্রথম ছেলে সন্তান আম্পান (ডাক্তারদের দেয়া নাম) পৃথিবীতে আসে। সেই খুশিতে ডাক্তার-নার্সরা জন্ম নেয়া ওই নবজাতকের নাম দেয় আম্পান। মা ও সন্তান আম্পান সুস্থ আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ জানান, ওই প্রসূতি মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরে তার পুত্রসন্তান হলে আমরা নাম দেই আম্পান। মা ও আম্পান সুস্থ আছে, সকালে বাড়ি চলে গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com