শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
সুনামগঞ্জ জেলায় নতুন করে ২ শিশু, ৪ পুলিশ সদস্যসহ ১৮ জন করোনা আক্রান্ত

সুনামগঞ্জ জেলায় নতুন করে ২ শিশু, ৪ পুলিশ সদস্যসহ ১৮ জন করোনা আক্রান্ত

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
হাওরের জেলা সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় একই পরিবারের দুই শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যে ১৮ জনের পরীক্ষায় নমুনার ফলাফল পজেটিভ আসে তাতে মল্লিকপুরের ঐ দুই শিশুরও নাম আছে। তাদের বয়স (৩) ও (৫)।
অন্যদিকে পুলিশ লাইনে আরও চার সদস্য নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও জেলার ছাতকেও একই পরিবারের তিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শাবি ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার নতুন নমুনা ১৬৮টি ও পুরাতন দুটিসহ ১৭০ নমুনা পরীক্ষা করা হয়।
১৭০ নমুনার মধ্যে ১৮টির ফলাফল পজেটিভ আসে। এরমধ্যে পুলিশসহ সদরে ৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ৬ জন, তাহিরপুর উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জনসহ মোট ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ শাসম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় নতুন করে ১৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com