রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

আজ থেকে খুলছে মসজিদে নববী

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে জনসাধারণের আবারো জন্য খুলে দেয়া হচ্ছে মুসলমানদের পবিত্র স্থান মহানবীর স্মৃতিবিজড়িত মদিনার মসজিদে নববী। সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শুক্রবার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। তবে মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রবেশ করতে হবে।

মসজিদে নববী কর্তৃপক্ষের বরাত দিয়ে সউদী গেজেট জানিয়েছে, কঠোর পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে মসজিদটি পুনরায় খোলার পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। তবে মসজিদে মুসল্লিদের জামাতে অংশগ্রহণের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত সীমিত করা হয়েছে। আজ থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যেতে পারবেন মুসল্লিরা।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মক্কা ছাড়া সউদী আরবের সব এলাকার মসজিদের দরজাই রোববার থেকে খোলা থাকবে। করোনা নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কড়া স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদে প্রবেশ করতে হবে সবাইকে।

দেশের বিভিন্ন মসজিদ পরিদর্শন শেষে শুক্রবার সউদীর ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ বলেছেন, ‘পরিদর্শনে দেখেছি, আমাদের মসজিদগুলো সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বেশ ভালো অবস্থায় আছে।’

সূত্র : সউদী গেজেট

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com