শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

মশিউর মিয়ার চিকিৎসার সহযোগিতার আবেদন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সারা শরীরে পানি নিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে দিনাতিপাত করছে মশিউর মিয়া (৫) নামের এক শিশু। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া (বক্তারপুর) গ্রামের সিএনজি চালক মঈনুদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস ধরে মশিউর মিয়া শরীরে বিভিন্ন ধরণের রোগ নিয়ে চলছে। এরমধ্যে সারা শরীরে পানি এলে কিছু জমি জমা বিক্রয় ও বন্ধক রেখে তার চিকিৎসা করিয়েছেন মঈনুদ্দিন। ভালো ডাক্তার দেখানো কিংবা রোগ নির্ণয় করা সামর্থ না থাকায় তার চিকিৎসা করানো যাচ্ছেনা। ভাড়ায় সিএনজি চালক বাবার পক্ষে একমাত্র ছেলের চিকিৎসার ব্যয় বহন করা দু:সাধ্য হয়ে দাঁড়িয়েছে।
মশিউর মিয়ার এই কঠিন সমস্যার কথা জানিয়ে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন তার পিতা মঈনুদ্দিন। তিনি তার সন্তানের চিকিৎসা সহায়তা চেয়েছেন দেশি-প্রবাসিদের কাছে।

সার্বিক যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা
মশিউরের পিতা মোঃ মঈনুদ্দিনের নাম্বার ০১৭৬১৫০৮৩৯৩ (বিকাশ পারসোনাল)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com