রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা

করোনা প্রতিরোধে বাগেরহাট সর্বদলীয় সম্প্রিতি ফোরামের প্রচারণা

আমার সুরমা ডটকম ডেস্ক:
‘স্বাস্থ্যবিধি পালন করি, করোনামুক্ত জনপদ গড়ি’ স্লোগান নিয়ে বাগেরহাটে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা করা হয়েছে। বাগেরহাট সদর উপজেরার ষাটগম্বুজ ইউনিয়নে আজ এই প্রচারনা চালোনা হয়।

বাগেরহাট সদর সর্বদলীয় সম্প্রিতি ফোরাম এবং ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে প্রচারনায় ষাটগম্বুজ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে মাইকিং করে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধির নিয়ম-কানুন উল্লেখ করে সেগুলি পালন করার আহ্বান করা হয়। এছাড়া ইউনিয়নের দরগা বাজারে মাস্কবিহিন দোকানদার ও ক্রেতাদের মাঝে বিনামূল্যে ৩৫০ টি মাস্ক, ২০০ সাবান এবং প্রচারপত্র বিতরণ করা হয়।
ষাটগম্বুজ ইউনিয়ন চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু এবং কাড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান, বাগেরহাট সদর উপজেলা সর্বদলীয় সম্প্রিতি ফোরামের পিস এ্যাম্বাসেডর ও পিস এ্যাম্বাসেডরদের জেলা নেটওয়ার্কের সমন্বয়কারী ও বাগেরহাট পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম প্রচারণার উদ্বধনী বক্তব্যে বলেন, করোনা মহামারিতে সারাবিশ্বের মত বাংলাদেশও আক্রান্ত। খুলনাসহ আমাদের প্রিয় বাগেরহাটের সকল উপজেলায় এই মহামারি ছড়িয়ে পড়েছে। করোনা প্রতিরোধে আমাদের আরো সাবধান হতে হবে। স্বাস্থ্যবিধিগুলো পালন করতে হবে। নিজের পাশাপাশি পরিবারকে বাঁচাতে হবে। তাই- কেনাকাটা ও চলাফেরার সময় শারিরীক দূরত্ব বজায় রাখুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সদর সর্বদলীয় সম্প্রিতি ফোরামের এ্যাম্বাসেডর এসকে আব্দুল হাসিব, হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী মনির মোল্লা এবং ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো: মাহবুব হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com