শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
আরাকান আর্মি নেতা ডা. রেনিন সো আটক

আরাকান আর্মি নেতা ডা. রেনিন সো আটক

download (19)

আমার সুরমা ডটকম : আলোচিত পলাতক আরাকান আর্মির নেতা ডা. রেনিন সো কে আটক করেছে বিজিবি। মঙ্গলবার গভীর রাতে রাজস্থলীর ইসলামপুর আদর্শ নতুন পাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) আটক করে তাকে। বিজিবির মেজর সাব্বির জানান, মঙ্গল রাত তিনটার দিকে ডা. রেনিন সো কে আটক করা হয়। সকালে তাকে পুলিশে সোপর্দ করা হবে। রাজস্থলী থানায় দায়ের করা ২টি মামলায় এজহারভুক্ত পলাতক আসামি  ডা. রেনিন সো। সে গত একদশক ধরে রাজস্থলীতে সুরোম্য অট্রালিকা তৈরী করে এখানকার এক মার্মা মেয়েকে বিয়ে করে বসবাস করে আসছে। এবং সেখান থেকে আরাকান আর্মির সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। গত আগষ্ট মাসে বান্দরবনে বিজিবির টহলের উপর মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির হামলার ২দিন পর রাঙ্গামাটির রাজস্থলীতে এ আরাকান আর্মি নেতার বাড়ির  খোজঁ পাওয়া যায়। সেখান থেকে মং ইয়াং রাখাইন নামে ডাক্তারের সহকারী এক আরাকান যোদ্ধাকে আটক করা হয়। পরে এ বাড়ির ২ কেয়ার টেকারকেও আটক করে যৌথবাহিনী। মং ইয়াং রাখাইন ও আটক বাড়ির ২কেয়ার টেকার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পর বর্তমানে কারাগারে রয়েছে। একই মামলায় আটক রেনিন সো ও এজহার ভুক্ত পলাতক আসামি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com