রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
সুনামগঞ্জেরর তাহিরপুর উপজেলায় বিভিন্ন স্থান পরিদর্শন বিতরণ করেন এমপি রতন

সুনামগঞ্জেরর তাহিরপুর উপজেলায় বিভিন্ন স্থান পরিদর্শন বিতরণ করেন এমপি রতন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে। শাহ আরফিন ও অদৈত্রী মিত্র সেতু, ড্রাম্পের বাজার, একতা বাজার, টেকের ঘাটসহ বিভিন্ন স্থানে। বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি আলকাস উদ্দিন খন্দকার। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি তাহিরপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবান আখঞ্জী, তাহিরপুর থানা ওসি মো. আতিকুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল কদ্দুস। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন,  ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, মধ্যনগর থানা আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম প্রমুখ।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার ২৩টি ইউনিয়নের সাধারণ মানুষের কাছে ত্রাণ নিয়ে দুয়ারে দুয়ারে গিয়েছি। তাদের দাবী গ্রাম প্রতিরক্ষা দেওয়া, ঈদগা মাঠ, খেলার মাঠ, কবরস্থান, এক পাড়া হতে অন্য পাড়াতে যাওয়ার জন্য যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সাধারণ মানুষের দাবী ত্রাণ আমরা চাইনা গ্রাম প্রতিরক্ষা দেওয়াল চাই। আমি আমার নির্বাচনী এলাকায় প্রতিশ্রুতি দিয়েছি, জনগণের দাবী আমার দাবী। আমি বিশ্বনেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। অচিরেই কাজ চালু হবে বলে আশা করি ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com