মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে
সব সরকারই বিরোধী দল ভাঙতে চায়: সুরঞ্জিত

সব সরকারই বিরোধী দল ভাঙতে চায়: সুরঞ্জিত

আমার সুরমা ডটকম :

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ক্ষমতায় থাকাকালে সব সরকারই চায় বিরোধী দলকে ভাঙতে। ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়াও চেয়েছিলেন ২১ আগস্টের হামলার মাধ্যমে বিরোধী দলকে ভাঙতে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সব সরকার বিরোধী দলকে ভাঙতে চায়। কিন্তু কোনো সরকারই তা পারে না। তারেক রহমানকে ‘ঘরের শত্রু বিভীষন’ উল্লেখ করে তিনি বলেন, ‘কর্নেল অলি ও বি. চৌধুরীর শূন্য দল এনে লাভ নাই। ‘পচামাল’ কেউ নিতে চায় না। খালেদার শান্তিপূর্ণ আন্দোলন ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করলে জনগণ আপনাদের পাশে থাকবে। কিন্তু আন্দোলনের নামে পেট্রোলবোমা মারলে জনগণই এর জবাব দেবে। মন্ত্রিপরিষদ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মন্ত্রিপরিষদ পরিবর্তন হবে কি-না, তা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনের সিনিয়র সহ সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য হারুন চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম এ মোতালেব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com