বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেছেন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

হেফাজতে ইসলামের আমির দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন আল্লামা শাহ আহমদ শফী আর নেই। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। দেশের কওমি শিক্ষার কিংবদন্তি এ আলেমের ইন্তেকালে চট্টগ্রামসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। হাটহাজারী মাদরাসায় তার ইন্তেকালের খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন ছাত্র-শিক্ষকেরা।
বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। আজগর আলী হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে তিনি ইন্তেকাল করেন। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠ থেকে তাকে নিয়ে এয়ার অ্যাম্বলেন্স ঢাকার আজগর আলী হাসপাতালের উদ্দেশে রওনা দেয়।
তিনি চমেক হাসপাতালের ৩য় তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ৮ নম্বর বেডে তার চিকিৎসাধীন ছিলেন। ছাত্র আন্দোলনের মুখে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদ থেকে পদত্যাগ করার পর অসুস্থতাবোধ করায় তাকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে অ্যাম্বুলেন্সে হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com