সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
দিরাইয়ে স্যানিটেশন বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিরাইয়ে স্যানিটেশন বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

abs-cempainpic-18-10-2015আমার সুরমা ডটকম : ‘স্যানেটারি ল্যাট্রিন, সু-স্বাস্থ্য প্রতিদিন’ শ্লোগানে অনুষ্ঠিত হলো দিরাইয়ে স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযান। রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টুকদিরাই গ্রামে এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুতাহের মিয়ার সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, মোছাঃ আছমা বেগম, জবা রাণী দাস, মোছাঃ মায়ারুন নেছা, কালীপদ দাস, আব্দুল হামিদ, প্রদীপ দাস ও গৌরাঙ্গ চন্দ্র পাল প্রমুখ। বক্তারা বলেন, সরকার ঘোষিত অক্টোবর মাসকে জাতীয় স্যানিটেশন মাস ঘোষণা করেছে, আর এ মাসেই আজকে আমরা এ বিষয়ে একটি ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি। একজন মানুষের জীবনের সুস্থতার মূল হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার উল্লেখ করে বক্তারা আরো বলেন, দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদেরকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। কারণ, জনসচেতনতার কোন বিকল্প নেই। বক্তারা আরো বলেন, এলাকার প্রত্যেক মানুষ যদি নিজ দায়িত্ব মনে করে জনসচেতসতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে, তবে আমাদের সমাজ থেকে অনেক সমস্যা দূর হবে। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের আত্মশক্তিকে কাজে লাগাতে পারলে আমাদের যেমনি দারিদ্রতা দূর হবে, পাশাপাশি সুস্বাস্থ্যও নিশ্চিত হবে। পরে উপস্থিত নারী-পুরুষ মিলে জনসচেতনতামূলক একটি র‌্যালি বের করেন। ওয়ার্ড নাগরিক কমিটি ও করিমপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত এ ক্যাম্পেইনটির সার্বিক সহযোগিতায় ছিল ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com