শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ধর্ষণ মামলার আসামি তারেক গ্রেফতার

আমার সুরমা ডটকম:

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ মামলার এক মাত্র পলাতক আসামি তারেককে গ্রেফতার করে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গরমা গ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব।

তারেককে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন র‍্যাব-৯ এর সুনামগঞ্জের কোম্পানি কমান্ডার ফয়সাল আহমদ।

এ নিয়ে মামলার এজাহারভুক্ত ৬ আসামিই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এছাড়া মামলায় এ পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছেন। এজাহারভুক্ত ৬ জন ছাড়া আটক বাকি দুজনকেও এই মামলায় আসামি দেখানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলো সাইফুর রহমান, মাহমুদুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল হাসান, মাহফুজুর রহমান মাসুম, রাজন, আইনুদ্দিন ও সর্বশেষ তারেক।

এরমধ্যে সাইফুর রহমান, মাহমুদুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল হাসান, রাজন ও আইনুদ্দিনকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মাহবুবুর রহমান রনি, রাজন ও আইনুদ্দিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা ১২টায় মাহমুদুর রহমান রনি, রাজন ও আইনুদ্দিনকে সিলেট মহানগর হাকিম সাইফুর রহমান এর আদালতে তোলার পর পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগের দিন একই আদালত সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। তবে সোমবার রাতে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে জৈন্তাপুর থেকে আটক মাহফুজুর রহমান মাসুমকে এখনও আদালতে হাজির করা হয়নি। আগামীকাল তাকে আদালতে তোলার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com