বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
কলড্রপ: প্রধান নির্বাহীদের ডেকেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

কলড্রপ: প্রধান নির্বাহীদের ডেকেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

15_tarana+halim_safe+internet_290815__0001_100562 (1)আমার সুরমা ডটকম : কলড্রপসহ মোবাইল সেবায় গ্রাহকদের ভোগান্তি নিয়ে আলোচনা করতে মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের ডেকেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার এই বৈঠক হবে বলে ডাক ও টেলিযোগযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানিয়েছেন। তিনি বলেন, “মোবাইল গ্রাহকদের কলড্রপ সমস্যাসহ অন্যান্য সেবার ভোগান্তি বিষয়ে আগামীকাল বিকালে মোবাইল ফোন অপারেটরদের সিইওদের সঙ্গে বৈঠকে বসবেন প্রতিমন্ত্রী।” কলড্রপ নিয়ে গ্রাহকদের সমালোচনায় থাকা গ্রামীণফোন নিয়ে সম্প্রতি অসন্তোষ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কলড্রপ সমস্যার মুখে পড়ে প্রতিকার না পাওয়ার কথাও জানিয়ে নিজের ফেইসবুক পাতায় তিনি লেখার পর তাতে প্রতিমন্ত্রী তারানা মন্তব্য করেছিলেন, এ নিয়ে তিনিও অপারেটরদের বলে আসছেন। ভারতে কলড্রপের জন্য গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে সম্প্রতি সেদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অপারেটরদের নির্দেশ দিয়েছে। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ মোট ৬টি অপারেটর রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত অগাস্ট শেষ নাগাদ ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে মানুষের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে; ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া ৫ কোটি। বাংলাদেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা অগাস্ট শেষে ৫ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। তাদের গ্রাহকরাও কলড্রপসহ অন্যান্য সেবা নিয়ে অভিযোগ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com