সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

আল্লামা শফী রহ. ছিলেন দেওবন্দী চিন্তা চেতনার প্রতিচ্ছবি

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রহ.র জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা আজ বাদ আছর স্থানীয় ওয়েজখালিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব সাহেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, সদর উপজেলা সহসভাপতি মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন এদেশে দারুল উলূম দেওবন্দের চিন্তা চেতনার একজন বাস্তব প্রতিচ্ছবি। তিনি দেশ জাতির একজন আস্থাভাজন রাহবার হিসেবে পুরো জীবন পরিচালনা করে গেছেন। তাঁর নেতৃত্বে হেফাজতে ইসলামের আন্দোলন গড়ে উঠে বিশ্বে নতুন ইতিহাস তৈরি করে। কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতিসহ কওমি প্রজন্মের ঐক্যের মূর্ত প্রতিক ছিলেন তিনি। তাঁর তিরোধানে যে শুন্যতা সৃষ্টি হয়েছে সেটি কখনো পুরন হবেনা।

পরিশেষে তাঁর দরজা বুলন্দী কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com