শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ইসলাম ধর্মের টানে বলিউড ছাড়লেন অভিনেত্রী সানা খান

আমার সুরমা ডটকম ডেস্ক:

ইসলাম ধর্মের জন্য এবার বলিউড ছাড়লেন ‘বিগ বস’র সাবেক প্রতিযোগী মডেল ও অভিনেত্রী সানা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গ্ল্যামার জগৎ ছাড়ার কথা ঘোষণা দেন সানা।

তিনি জানান, বহু বছর ধরে বিনোদন জগতে রয়েছেন। যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরে তার মনে হচ্ছে কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন? যেকোনো সময় মৃত্যু আসতে পারে। মানুষের কী এ বিষয়ে ভাবা উচিত না? মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি বুঝেছেন জীবন-মৃত্যুর এই দোটানাই শুধু জীবনের উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। তাই বলিউড ছেড়ে ধর্ম সাধনার পথ বেছে নিয়েছেন।

সবশেষ তিনি লিখেছেন, আমার সবচেয়ে খুশির মুহূর্ত। আল্লাহ আমাকে সাহায্য করুন এবং এই যাত্রায় আমাকে পথ দেখান। কেউ যেন তাকে আর পুরোনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, এর আগে ‘দঙ্গল’ খ্যাত বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ছেড়েছিলেন। তাও এক বছর হলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com