শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

আকবর গ্রেফতার স্বীকার করছে না সংশ্লিষ্টরা!

আমার সুরমা ডটকম:

রায়হান হত্যা ঘটনার প্রধান হোতা এস আই আকবরের গ্রেফতার নিয়ে তোলপাড় চলছে সিলেটে। পরিবারে আল্টিমেটাম, এক প্রবাসীর ১০ লাখ ঘোষনা সহ জনমানুষের এক দাবীতে পরিনত হয়েছিল আকবর গ্রেফতার বিষয়টি। ঘটনার পর রহস্যজনকভাবে আকবর লাপাত্তা হওয়ায় ক্ষুব্ধ হয়েছিল সিলেটে আমজনতা। এমনকি আকবরকে পালাতে সহায়তাকারীওে সনাক্তে ৩ সদস্যেও কমিটিও গঠন করেছে পুলিশ হেটকোয়াটারর্স। এসবের মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য বেরিয়েছে।

এনিয়ে খবর প্রকাশ করছে বিভিন্ন গনমাধ্যম। কিন্তু গ্রেফতার তথ্যটি এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র। একাধিক সূত্র জানায়, গ্রেফতারের বিষয়টি সত্য। কিন্তু কৌশলগত কারেন স্বীকার করছে না কর্তৃপক্ষ। সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত দিয়ে সে পাড়ি দিয়েছিল প্রতিবেশী রাষ্ট্র ভারতে। তারপর পরিবারের পক্ষ থেকে চাপ পড়ে তার উপর। পরিবারের ভবিষ্যত, চিন্তা করেই ভারত থেকে দেশে ফিওে আসে। এরপর হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। এ বিষয়ে পিবিআই সিলেটের এসপি খালেকুজ্জামান বলেন, আকবর গ্রেফতারের বিষয় তিনি কিছু জানেন না। তার কাছে এরকম তথ্যও নেই। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবরটি জানতে পেরেছেন বলে জানিয়েছেন এসপি খালেকুজ্জামান। হত্যামামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (পিবিআই) মুহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংস্থা আকবরকে গ্রেফতার করলে তদন্ত কর্মকর্তা হিসেবে বিষয়টি জানার কথা তার। কিন্তুএখন (মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা) পর্যন্ত আকবর গ্রেফতারের বিষয়ে কিছু জানেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com