শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

আকবরকে নিয়ে আসা হয়েছে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে

উৎসুক জনতার ভিড়: ফাঁসির দাবীতে চলছে শ্লোগান

আমার সুরমা ডটকম:

সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আকবরকে নিয়ে আসা হয়েছে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে। তার গ্রেফতারের খরব শোনে নগরীর বন্দরবাজারস্থ এসপি কার্যালয়ের সামনে ভিড় করেছেন উৎসুক জনতা। এসময় শতাধিক মানুষ আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দেয়। এছাড়া এসময় সিলেটের সচেতন ছাত্র সমাজ নামে একটি সংগঠন পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এর আগে ঘটনার ২৮ দিন পর সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেপ্তার করে পুলিশ। রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া কানাইঘাট থানা পুলিশের হেফাজতে ছিল। আকবর হোসেন ভূঁইয়াকে কানাইঘাট থেকে সিলেট নিয়ে আসছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল। এসপি কার্যালয়ে আকবর গ্রেফতার নিয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

গত ১০ অক্টোবর শনিবার মধ্যরাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ১১ অক্টোবর ভোরে ওসমানী হাসপাতালে মারা যান তিনি। রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে ধরে এনে রাতভর নির্যাতনের ফলে রায়হান মারা যান। ১১ অক্টোবর রাতেই নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com