বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বিদেশিদের ওপর আরো হামলার আশঙ্কা রাষ্ট্রদূতদের

বিদেশিদের ওপর আরো হামলার আশঙ্কা রাষ্ট্রদূতদের

barnicart_100919আমার সুরমা ডটকম : বাংলাদেশে বিদেশিদের ওপর আরো হামলা ও সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বার্নিকাট। আজ বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি এ আশঙ্কার কথা জানান। বৈঠকে আরো ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডার হাইকমিশনার বেনোয়া-পিয়ের লারামি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক। বার্নিকাট বলেছেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে, বাংলাদেশে বিদেশিদের ওপর আরো হামলা ও সহিংসতার ঘটনা ঘটতে পারে। এ কারণে আমাদের নাগরিকদের জন্য সতর্কতা (অ্যালার্ট) এখনো বহাল আছে।’ বিদেশিদের নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। চার রাষ্ট্রদূতের পক্ষে ব্রিফিংয়ে বার্নিকাট আরো বলেন, ‘আমাদের সরকারগুলোর দায়িত্ব হচ্ছে নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া। আমরা চাই, সরকার এ মুহূর্তে নিরাপত্তা দিচ্ছে, তা যেন চলমান থাকে।’ নিরাপত্তা সন্তোষ প্রকাশ করলে অ্যালার্ট প্রত্যাহার করা হচ্ছে না কেন জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এটা আমাদের চার দেশের সরকারের নীতিগত ব্যাপার।’ নির্ভরযোগ্য তথ্য কোথা থেকে পেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা প্রকাশ করা যাবে না।’ সম্প্রতি ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার ও রংপুরে জাপানের নাগরিক হোসি কোনিও হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের ভেতরে বিদেশিদের চলাচলে সতর্কতা জারি করে কয়েকটি দেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার কূটনৈতিক অঞ্চলসহ বিদেশিদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com