বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সুনামগঞ্জে ওয়েবসাইট হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর ও জবাবদিহি মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় সুনামগঞ্জ সার্কিট হাউজে ঐ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইএএলজির জেলা সমন্বয়কারী সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.জসিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার এস এম রেজাউল করিম, সহকারী প্রোগ্রামার স্বরূপ মুহুরী, এলজিসির প্রকল্পের জেলা সমন্বয়কারী মিঠু রঞ্জন দাস প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দিন বলেন,সাধারণ মানুষ যাতে সহজে উপজেলা ও ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর ডিজিটাল সোনার বাংলা তৈরী করছেন,তার কারণ হলো মানুষ যাতে কোন সেবা তেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটে সব সময় সাধারণ মানুষের সেবা মূলক সকল কিছু আপডেট দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com