বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগর যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট মহানগর যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকালে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতী বাহরুল আমীন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের যৌথ পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক।
প্রশিক্ষণ প্রদান করেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান কোম্পানিগন্জী, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কালিমুল্লাহ মাহফুজ, সাহিত্য সম্পাদক মুফতি মুজিবুর রহমান কাসেমী, সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আসরারুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মুফতি এবাদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ নেজামী, মহানগর যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা আসাদ উদ্দীন, সৈয়দ উবায়দুর রহমান, আলহাজ্ব আব্দুল কাদির খান, মুফতি জাকারিয়া খান, মাওলানা আফজাল হুসাইন খান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগর যুব জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা একরাম আহমদ মহসিন, প্রচার সম্পাদক মাহদী হাসান মিনহাজ, সমাজসেবা সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন খান, মহানগর কার্যনির্বাহী সদস্য মাওলানা শাহীদুর রহমান, মুফতী সিরাজুল ইসলাম, মাওলানা ইমামুদ্দিন, দক্ষিণ সুরমা থানা যুব জমিয়তের অাহবায়ক মাওলানা রইছ উদ্দিন, শাহপরান থানা অাহবায়ক মাওলানা কায়ছান মাহমুদ অাকবরী, কোতওয়ালি থানা অাহবায়ক সাংবাদিক সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা জুনেদ আহমদ, এম. বশির আলী, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আব্দুল হাই, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুকমান হাকিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com