বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিলেটের আখালিয়াস্থ কুমারগাঁও  ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের জয়ন্ত কুমার নামের এক সদস্য আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। তবে কিজন্য অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিসের উপ পরিচালক শওকত আলী। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৫টি টিম ঘটনাস্থলে আসে। প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্রর দুটি স্থানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।  বিদ্যুৎ কেন্দ্রে মেশিনের ভেতরে থাকা তেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com