বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বৃটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার দাবীতে লন্ডনে ৫২টি সংগঠনের সমাবেশ

বৃটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার দাবীতে লন্ডনে ৫২টি সংগঠনের সমাবেশ

we261 (1)আমার সুরমা ডটকম ডেক্স : দিল্লি থেকে বৃটিশ হাইকমিশনের ভিসা সার্ভিস ঢাকায় ফিরিয়ে আনার দাবীতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ করেছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত ৫২টি সংগঠন। গতকাল ২০ অক্টোবর বিকেলে পূর্বলন্ডনের মিলনার রোডের ইমপ্রেশন ভ্যানুতে আয়োজিত প্রতিবাদ সামাবেশে আশিকুর রহমানের সভাপতিত্বে ও মঈনুদ্দিন আনসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন আব্দুল হালিম চৌধুরী। গণহারে বৃটিশ ভিসা প্রত্যাহার ও ক্যনসুলার সেকশন ঢাকা ফিরিয়ে আনার দাবীতে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন আব্দুল বারী, হিরন মিয়া, জাহাঙ্গির খান, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মুহিবুর রহমমান মুহিব, সাংবাদিক রহমত আলী, আশরাফ মাহমুদ নেছওয়ার, কাউন্সিলার ফারুক চৌধুরী, কাউন্সিলার আয়েশা চৌধুরী, রুবি হক, জোসনা ইসলাম নীলমণি সিংহ, দেলওয়ার হোসেন, আনহার চৌধুরী, জাকির হোসেন, মামনুর রশিদ, মনজির আলী, আবুল কালাম, কাউন্সিলার সৈয়দ মমহিবুর রহমান, আব্দুস সহিদ, আতিকুর রহমান লিটন ফজলুর রহমান, ফয়েজুর রহমান, আবুল কালাম, সালেহ আহমদ চৌধুরী ও বাংলাদেশ থেকে আগত পরিবেশবিদ বিশিষ্ট আইনঙ্গ ও মানবাধিকার কর্মী এডভোকেট মজনুর মোর্শেদ। সভায় বক্তরা লন্ডনে বড় পরিসরে একটি প্রতিবাদ র‌্যালী ও কমপক্ষে একলক্ষ সিগনেসার সংগ্রহ করে হাউজ অব কমন্সে পাঠানোর সিদ্ধান্ত হয় সেই সাথে প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে নিজ নিজ এলাকার পার্লামেন্ট সদস্যদের সাথে পত্রযোগাযোগ করতে সংগঠনের প্রতিনিধিরা একমত পোষন করে প্রত্যেকে এমপিদের সাথে যোগাযোগের অঙ্গিকার করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com