সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

প্রতিবন্ধীদের মাঝে ‘আর্ন এন লিভ’-এর কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই প্রতিবন্ধীদের অবহেলা না করে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। যারা প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কাজ করছেন তাদেরকে স্যালুট জানাই। আমার চাই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো সামনে নিয়ে আসতে।
তিনি বুধবার বিকালে সিলেট নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ রেষ্টুরেন্টে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে স্বাবলম্বী করার লক্ষে গঠিত ‘আর্ন এন লিভ’ এর আয়োজনে ও এবিএলইএর এর উদ্যোগে প্রতিবন্ধী যুবক ও অভিভাবকদরে মধ্যে কম্পিউটার ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মাহবুব হোসেন আজাদ জিসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট লায়ন্স ফান্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের প্রতিষ্ঠাতা ডা.মুস্তফা শাহজামান চৌধুরী বাহার, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক সংবাদপত্র সম্পাদক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী আলী হায়দার মজনু, আর্ন এন লিভ এর সিলেট প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, বাহরাইন প্রবাসী শরফ উদ্দিন, মকবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আছিরগঞ্জ আর্ন এন লিভের আমান উদ্দিন আমু।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আছিরগঞ্জ আর্ন এন লিভের ওমর ফুরকানী আরিফ, সুনামগঞ্জ প্রতিনিধি আবু জাফর, জহিরুল ইসলাম, ডা. মোস্তফা শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম আতিক, আবু বকর প্রমুখ।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা প্রতিবন্ধী জসিম উদ্দিনকে একটি কম্পিউটার ও গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের প্রতিবন্ধী অমি বেগমকে সেলাই মেশিন প্রদান করা হয়।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com