সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ভাস্কর্য নির্মাণ থেকে সরে না আসলে সরকারকে চরম মাশুল দিতে হবে

ভাস্কর্য নির্মাণ থেকে সরে না আসলে সরকারকে চরম মাশুল দিতে হবে

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বলেছেন, ভাস্কর্য ও মূর্তির মধ্যে পার্থক্য আবিস্কারের আশ্রয় নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসলে সরকারকে চরম মাশুল দিতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠার তৎপরতা তৌহিদী জনতা যেকোন মূল্যে রুখে দিবে। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের স্থপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতি এ দেশের জনগণের ভালবাসা ও শ্রদ্ধাবোধের কোন ঘাটতি নেই। সুতরাং ধর্মীয় বিধি-নিষেধের পরোয়া না করে ভাস্কর্য নির্মাণ করে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণীয় করে রাখার পদক্ষেপ সরকারের অপরিণামদর্শিতা ছাড়া আর কিছুই নয়। আজ শনিবার বাদ মাগরিব পুরানা পল্টনস্থ জতিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সংগঠনের মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও মহানগরী সভাপতি শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজিপুরীর পরিচালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগরের সহ সভাপতি মাওলানা মকবুল হোছাইন,মাওলানা তাজুল ইসলাম আশ্রাফী,মুফতী বশীরুল হাসান খাদিমানী,মুফতী মাহবুবুল আলম,মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী,মাওলানা নূরে আলম ইসহাকী, মাওলানা তোফায়েল আহমদ,মাওলানা জাবের কাসেমী,মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহীম, মাওলানা আব্দুস সালাম,মুফতী আনীসুর রহমান ও মাওলানা বিনয়ামিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com