বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

সিলেটে সমাবেশ থেকে হেফাজতে ইসলামের তিন দাবি

আমার সুরমা ডটকম:

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সমাবেশ থেকে সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে এসেছে তিনটি দাবি।

আজ শনিবার নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে হেফাজতে ইসলাম।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির, শায়খুল হাদিস আল্লামা জুনায়দ বাবুনগরী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা জিয়া উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসিমী, নায়েবে আমির প্রফেসর ড. আহমদ আবদুল কাদের, উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা মুফফি রশিদুর রহমান ফারুক বর্ণভী, শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক আকুনী, নায়েবে আমির শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা এডভোকেট মাওলানা আবদুর রকীব ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

সমাবেশে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করেন সংগঠনের সিলেটের অন্যতম নেতা মাওলানা ইউসুফ খাদিমানী।

দাবিগুলো হলো- মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে, সিলেটের হোটেলসমূহে মদের অনুমোদন বাতিল ও মাদকের অবাধ ছডাছডি বন্ধ করতে হবে এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com