বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সৌদিআরবে নতুন আইন, পাসপোর্ট থাকবে শ্রমিকের কাছে

সৌদিআরবে নতুন আইন, পাসপোর্ট থাকবে শ্রমিকের কাছে

index_101069আমার সুরমা ডটকম : সৌদিআরবে নতুন শ্রম আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। তবে নতুন আইন অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকদের পাসপোর্ট তাঁদের কাছেই থাকবে। যে মালিক বা প্রতিষ্ঠানের জন্য ওই শ্রমিক কাজ করছেন তিনি যদি শ্রমিকের পাসপোর্ট জোর করে রেখে দেন, তাহলে উল্টো তাঁকে গুনতে হবে জরিমানা। সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক সৌদি গেজেট। ওই প্রতিবেদনে বলা হয়, সৌদিতে বসবাসকারী সব অভিবাসী নিজের পাসপোর্ট নিজেই বহন করবেন। কফিল (জামিনদার) যদি কোনো শ্রমিকের পাসপোর্ট না দিয়ে জব্দ করে রাখেন, তাহলে তাঁদের দুই হাজার রিয়াল জরিমানা করা হবে। সেই সঙ্গে কাজ করার চুক্তিনামা না দিলে পাঁচ হাজার রিয়াল জরিমানা গুনতেও হবে কফিলকে। এ জরিমানা ১৫ হাজার হবে যদি চুক্তিনামা অনুযায়ী শ্রমিককে কাজ না দিয়ে অন্য কাজ দেয় তাহলে। এছাড়া শ্রমিকদের বেতন দিতে বিলম্ব করলে, অতিরিক্ত বেতন না দিয়ে বাড়তি সময় কাজ করালে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং বৈরী আবহাওয়ায় কাজে বাধ্য করলে তাদেরও জরিমানার আওতায় আনা হবে। এ জরিমানা এক মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। তবে কোনো প্রতিষ্ঠান যদি দ্বিতীয়বারের জন্য এ আইন অমান্য করে তাহলে জরিমানা দ্বিগুণ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com