সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

আওয়ামী লীগ থেকে দলীয় প্রতীক পেতে মরিয়া একাধিক প্রার্থী

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
পাঁচ বছর মেয়ার পূর্ণ হওয়ায় দেশের অন্য পৌরসভার মতো সদ্য ঘোষিত তফসিল অনুযায়ি সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২৮ ডিসেম্বর ২০২০ ইংরেজি। সুনামগঞ্জ জেলা নির্বাচ অফিসার ও দিরাই পৌরসভার রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত গত ২২ নভেম্বর এক গণবিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করেন। যার স্মারক নং-নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা-এর ২২ নভেম্বর তারিখের প্রজ্ঞাপন নং-১৭.০০.০০০০.০৩৪.৩৮.০২২.২০.৪২৩ ও স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ১০(১)। তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১লা ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর ২০২০, রিটার্নিং অফিসার কাছে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
এদিকে দিরাই পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করতে রাজনৈতিক বড় দুই দলের মধ্যেই একাধিক প্রার্থী থাকায় বর্তমান সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে প্রেরণ করেছে দিরাই উপজেলা কমিটি। সেখানে পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়া, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আসাদ উল্লা, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রায়ের নাম পাঠানো হয়েছে। অন্যদিনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসেনর সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে একাধিক বৈঠকের পর দিরাই পৌরসভা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট ইকবাল হোসেন চৌধুরীকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলা কর্তৃক দলীয় প্রার্র্থী হিসেবে মাওলানা লোকমান আহমদের নাম প্রায় নিশ্চিত। তাছাড়া জাতীয়াপর্টির প্রার্থী হিসেবে অনন্ত মল্লিকের নাম চ‚ড়ান্ত করেছে দলটি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ পর্যন্ত বিএনপি নেতা ও দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আব্দুল কাইয়ুম মিয়া ও রশিদ মিয়ার নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য, দিরাই পৌরসভার মোট ভোটর সংখ্যা ২১ হাজার ৩শত ৭৯ জন, এরমধ্যে পুরুষ ১০ হাজার ৫শত ৫২ জন ও নারী ১০ হাজার ৮শত ২৭ জন। পৌরসভার গত নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com