বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

ফুটবলে অনন্য রেকর্ড গড়লেন রমজান সরদার

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
এই প্রথম দিরাইয়ের কোনো খেলোয়াড় ফুটবলের সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কোচ নির্বাচিত হয়ে উপজেলার সুনাম সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। তার এই অসামান্য সফলতা অর্জনের ফলে ফুটবল অঙ্গনসহ উপজেলার সর্বত্র আনন্দ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাকিতপুর গ্রামের মৃত আব্দুর রূপ সরদারের ছেলে রমজান সরদার গত ২০১৬ সালের জানুয়ারিতে ‘ফুটবল একাডেমি দিরাই’ নামে একটি সংগঠন গঠন করেন। তিনি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কোচ নির্বাচিত হন। এরপর থেকে সংগঠনের ব্যানারে স্থানীয় ফুটবল প্রেমিদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন জায়গায় ম্যাচ খেলে সুনাম অর্জন করতে থাকেন। এ পর্যন্ত তার প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে তার টিমে নিয়মিত খেলছে ৫০ জন। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলাসহ সিলেট বিভাগের অনেক স্থানে ফুটবল খেলে বিজয়ী হয়েছে তার টিম।
একদিকে খেলা পরিচালনা, অন্যদিকে বাফুফের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার ফলে অবশেষে তাকে ৫ দিনের বিশেষ প্রশিক্ষণ শেষে ডি গ্রেডের কোচ নির্বাচিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ শেষে তাকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। ঢাকাস্থ বাফুফ ভবনে ২৭ নভেম্বর শুক্রবার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সেক্রেটারি মোঃ আবু নাঈম সোহাগ, টেকনিক্যাল ডাইরেক্টর পল টমস স্মলি, কোচ জন্স মলি, কোচ সুজিত রায়, কানন ও জাতীয় দলের সাবেক ফুটবলার পারভেজ বাবু প্রমুখ।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com