শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

দিরাই পৌর মেয়রের জামিন মঞ্জুর

আমার সুরমা ডটকম:

দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়ার জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত। মঙ্গলবার দুপুরে তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন । জামিনের সত্যতা নিশ্চিত করেছেন মেয়র মোশাররফ মিয়া।

মেয়র জানান, ২০১৭ সালের ১৭ জানুয়ারি জারলিয়া জলমহাল নিয়ে বিরোধদের জের ধরে তিনজন নিহত হলে যুবলীগ নেতা একরার হোসেন দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। জল মহাল নিয়ে বিরোধ দিরাই থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে সংগঠিত হলেও সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমাকে, আমার ছেলে উজ্জ্বল মিয়া, তাজবির মিয়া, তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে ট্রিপল মার্ডার মামলায় আসামি করা হয় ।দিরাই থানা পুলিশ, সিআইডি, পিবিআই, মামলাটি তদন্ত করে আমাদের মামলা থেকে অব্যাহতি দিলে একরার নারাজি দেন অধিকতর তদন্তের জন্য মামলাটি র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। মেয়রের জামিন লাভে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com