শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

আফগানিস্তানের গজনিতে ভয়াবহ বোমা হামলা, ১২ শিশুসহ নিহত ১৫

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের গিলান জেলায় ভয়াবহ এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই শিশু বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আফগানিস্তানের স্থানীয় সাংবাদিক সাইফুল্লাহ মাফতুন জানিয়েছেন, শুক্রবার প্রদেশটির গিলান জেলায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে আরো ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা একটি মাদরাসায় কোরআন পাঠ নেয়ার সময় একটি বিস্ফোরক ভর্তি রিক্সা বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি ঠিক কীভাবে ঘটল, তা নিয়ে কিছুটা বিভ্রান্তিও রয়েছে বলে জানিয়েছেন মাফতুন। তবে কোনো ব্যক্তি বা সংগঠন এই হামলার দায় এখনো স্বীকার করেনি। সূত্র: সিনহুয়া নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com