রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী ও ঢাকা মহানগর সেক্রেটারী মামুনুল হক

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী ও ঢাকা মহানগর সেক্রেটারী মামুনুল হক

আমার সুরমা ডটকম:

১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিকে সম্প্রসারণ করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। একইসাথে ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদীকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। ঢাকা মহানগর হেফাজতে ইসলামের কমিটিও ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর কমিটিতে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৩ ডিসেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হলেও শনিবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ বিষয়ে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘২৩ ডিসেম্বর হেফাজতে ইসলামের জরুরি সভায় নতুন মহাসচিব নির্বাচিত করা হয় আল্লামা নূরুল ইসলাম জিহাদীকে। একই সভায় হেফাজতে ইসলামের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে সম্প্রসারণ করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়। পাশপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com