রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

৫০ লাখ মুসল্লির ওমরাহ পালন করোনাক্রান্ত হননি একজনও

আমার সুরমা ডটকম ডেস্ক:

সউদী হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম গালফ বিজনেস জানিয়েছে, ওমরাহ হজ পুনরায় শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫০ লাখ হাজী এবং মুসল্লি ওমরাহ পালনসহ মসজিদুল হারামে ইবাদাতে নিমগ্ন হয়েছেন। এসময় কোনও ইবাদতকারী করোনায় আক্রান্ত হননি। এ বিষয়টি নিশ্চিত করেছে সউদী প্রেস এজেন্সি (এসপিএ)। মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বেনতেন। বৈঠকে প্রিন্স খালিদকে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত কর্মসূচিসহ হজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জানান বেনতেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চ মাসে ওমরাহ হজ স্থগিত করে সউদী আরব। পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ হজ চালু করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ হজ চালু করে সউদী আরব। এদিকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর সোমবার আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে রিয়াদ। এ স্থগিতাদেশ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : গালফ বিজনেস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com