শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাই পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
অবশেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দিরাই পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বিশ্বজিৎ রায়কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৫ হাজার ৯১০টি, নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান মেয়র মোঃ মোশাররফ মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট। বিশ্বজিৎ রায় ১৫৩ ভোটে বিজয়ী হয়েছেন।
দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের দিরাই পৌরসভা নির্বাচনে ৮ জন মেয়র পদে প্রতিদ্ব›দ্বীতা করেছেন। এরমধ্যে ইকবাল হোসেন চৌধুরী ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৬০ ভোট, অনন্ত মল্লিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৫৭ ভোট, এম আব্দুল কাইয়ুম চামচ প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট, লোকমান আহমদ খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৪৩৩ ভোট, সফিকুল ইসলাম সফিক পেয়েছেন ২৮৩ ভোট ও রশিদ মিয়া মোবাইল প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের বেসরকারি ফলাফর ঘোষণা করা হয়নি।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com