বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন: সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন: সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

index_101259আমার সুরমা ডটকম : একই সময়ে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন ডাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের বরাত দিয়ে শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরে মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা জানানো হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক  জানান, ধর্মপাশা থানা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দু’গ্রুপের একই সময়ে একই জায়গায় সমাবেশ ডাকায় রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে, ধর্মপাশা থানা বিএনপির ডা. রফিক গ্রুপের আহ্বায়ক ইশতিয়াক হোসেন স্বপন জানান, তারা ৫-৬ দিন আগে উপজেলা সদরের গরু বাজারে ধর্মপাশা থানা বিএনপির সম্মেলন উপলক্ষে সমাবেশের ঘোষণা দেন।

অপরদিকে, ধর্মপাশা উপজেলা বিএনপির মোতালেব গ্রুপের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক জানান, তারা ৬-৭ দিন আগে ধর্মপাশা থানা বিএনপির সম্মেলন উপলক্ষে উপজেলা সদরের গরু বাজারে সমাবেশের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com