বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

মাছের ক্যারেটে ইয়াবা ট্যাবলেটসহ কারবারী আটক

আমার সুরমা ডটকম:

বিশেষ কৌশলে মাছের ক্যারেটের ভেতর ইয়াবা সরবরাহকালে খোকন মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

খোকন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তগ্রাম লাকমার সিদ্দিক মিয়ার ছেলে।

বুধবার রাতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারী ওই তথ্য জানিয়ে বলেন, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট কোম্পানী হেডকেয়ার্টারের সামনের পাঁকা সড়কের ওপর দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলযোগে মাছের কয়েকটি ক্যারেট নিয়ে যাবার পথে বিজিবি টহল দল মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালায়।

ওই সময় মাছ ভর্তি কয়েকটি ক্যারেটের ভেতর হতে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা, ৬০ কেজি মাছ, রেজিষ্ট্রেশান বিহিন ১০০ সিসি ভারতীয় প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে।

পরবর্তীতে ইয়াবা সরবরাহের দায়ে মোটরসাইকেলে থাকা মাদক কারবারী খোকনকে আটক করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খোকন জানায় তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের অপর একটি মাদক ব্যবসায়ী চক্রের নিকট হতে ইয়াবা ক্রয়ের পর সে সীমান্তের লাকমা এলাকায় ওই ইয়াবা বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com